তাড়াইল ইসলাহী ইজতেমা ১২ ফেব্রুয়ারি শুরু

তাড়াইল ইসলাহী ইজতেমা ১২ ফেব্রুয়ারি শুরু

তাড়াইল ইসলাহী ইজতেমা ১২ ফেব্রুয়ারি শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে এবারও কিশোরগঞ্জের তাড়াইলে ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি আম জনতা ও আলেম উলামার মিলনমেলা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর খলিফা, তোলাবা, ভক্ত ও অনুসারীরা এ ইজতেমায় অংশ নিয়ে থাকেন। সমগ্র কিশোরগঞ্জ ছাড়াও দেশ-বিদেশের অসংখ্য মানুষ এ ইজতেমায় অংশ নেন।

তাড়াইলে ইসলাহী ইজতেমা মাঠের চারপাশে দিগন্ত বিস্তৃত হাওর, মধ্যখানে সবুজের মাখামাখিতে গড়ে ওঠা শান্ত নিবিড় একটি গ্রাম; বেলঙ্কা। নামটিই বলে দিচ্ছে কোন এক সময় সনাতনী ধর্মের খুব প্রভাব ছিলো এই অজপাড়া গাঁয়ে।

হ্যাঁ, দেড় যুগ আগেও এখানকার মানুষ ছিলো হিন্দুয়ানী নানান কুসংস্কারে জর্জরিত। ধর্মকর্মের বালাই ছিলো না। হাওরের মাঝে এক চিলতে ধান খেতের সাথেই কেটো যেতো তাদের সকাল সন্ধ্যা। দেড়যুগ পরে এসে সেই মানুষগুলোর মাঝে আজ ব্যাপক পরিবর্তন ঘটেছে। ধর্মের প্রতি জন্মেছে অগাধ টান। এই হাওরের কূল ঘেষেই আজ গড়ে উঠেছে একটি দাওরা হাদীস মাদরাসা; ক্রমশ বেড়ে চলেছে দাওয়াত ও তাবলীগের মেহনত। এক যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে ইসলাহী ইজতেমা। যার বদৌলতে অন্ধকারের যুগ পেরিয়ে সেই গ্রামটি এখন আলোর মোহনায়। ঘরে ঘরে তৈরী হয়েছে আলেম, হাফেজ ও কারী সাহেবানদের মিছিল।

মানুষকে এক আল্লাহর পথে আসার আহ্বান ও রাসূলের মতাদর্শ অনুযায়ী জীবনকে পরিচালনা করা এবং মানুষের নৈতিক উন্নয়নের দাওয়াত নিয়ে বিগত বছরগুলোর মতো এবারও আওলাদে রাসূল হজরত ফিদায়ে মিল্লাত আসাদ মাদানি (রহ.)-এর খলিফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানেই কিশোরগঞ্জের তাড়াইলে অনুষ্ঠিত হবে এ ইসলাহী ইজতেমা।

ইজতেমায় দেশ বিদেশের উলামা-মাশায়েখরা দিনভর কুরআন-হাদীসের আলোকে বয়ান ও মাঠের আমলের মাধ্যমে আগত ধর্মপ্রাণ মুসুল্লীদের দ্বীনের দাওয়াত প্রচার করেন। তিনদিনব্যাপী ইজতেমার বিভিন্ন পর্বে ইসলাহী বয়ান, আম বয়ান, বিশেষ বয়ান, কোরআন তালিম ও তেলাওয়াত, জিকির ও দরূদের আমলসহ ধারাবাহিক আত্মোন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেন আগত মুসল্লিরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *