‘তিরস্কারের’ শিকার ইমরান খান

‘তিরস্কারের’ শিকার ইমরান খান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের পুলিশ কর্মকর্তাদের পুরনো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেই তিরস্কারের শিকার হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও ভুলটি করেছেন ইমরান খান নিজেই। কারণ ভিডিওটি বাংলাদেশ পুলিশের হলেও তিনি সেখানে উল্লেখ করেছেন, ভারতের উত্তর প্রদেশে পুলিশ বাহিনী দ্বারা মুসলিমদের নির্যাতনের কথা।

শুক্রবার (৩ জানুয়ারি) ইমরান খানের ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘উত্তর প্রদেশে মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন’।

তবে ভিডিওটি ভুল হওয়ায় তৎক্ষণাৎ ফুঁসে ওঠে ভারতীয় টুইটার ব্যবহারকারীরা। অল্প সময়ের মধ্যে সেখানে ১৯ হাজার টুইট বিনিময় হয়। অনেকে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কমেন্ট ও মিম দিয়ে ইমরান খানকে নিয়ে ‘মজা’ করেন।

পাকিস্তান প্রধানমন্ত্রীর টুইটের প্রেক্ষিতে সাদানন্দ ধুমে নামের একজন লেখেন, একটা দেশের প্রধানমন্ত্রী ভুল সংবাদ ছড়াচ্ছে এটা ঠিক নয়। এ ভিডিওটি বাংলাদেশের। এটা দিয়ে উত্তর প্রদেশের পুলিশের অতিরিক্ত সমালোচনা করা হয়েছে।

আরেকজন লেখেন, ভিডিওটি ভুল হয়েছে ভেবে ইমরান খান টুইটার থেকে এটি সরিয়ে নিয়েছে যেটা তিনি পোস্ট করেছেন। পাকিস্তান প্রধানমন্ত্রী হতাশা থেকে এটা করেছেন বলে অনেকে মন্তব্য করেছেন।

ভারত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক মেজর লিখেছেন, সন্ধ্যা ৭টার পর ইমরান খানকে কিছু পোস্ট না করার জন্য আমরা উপদেশ দিয়েছি। কিন্তু তিনি কখনো শোনেননি। এটা বাংলাদেশের ৮ বছর আগের ভিডিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *