তুরস্কে দাবানলে ৪ জনের মৃত্যু

তুরস্কে দাবানলে ৪ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিনদিন ধরে তুরস্কের বিভিন্ন এলাকা দাবানলের আগুন জ্বলছে। জানা গেছে, দাবানলে সে দেশে এখন পর্যন্ত অন্তত চার জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন দমকল বাহিনীর বিপুল সংখ্যক কর্মী।

এরই মধ্যে ১২টির বেশি গ্রাম এবং বেশ কিছু হোটেল থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, চলতি সপ্তাহে দাবানল ছড়িয়ে পড়েছে তুরস্কের আজিয়ান এবং ভূমধ্যসাগরীয় ১৭টি প্রদেশের প্রায় ৭০ জায়গায়। দাবানলের প্রভাবে তাপামাত্রা বেড়ে গেছে বিভিন্ন এলাকার।

তুরস্কের বনমন্ত্রী বেকির পাকডেমিরলি বলেন, ওসমানিয়া, কায়সেরি, কোকাইলি, আদানা, মেরসিন এবং কুতাহইয়া এলাকায় এখনো দাবানলের আগুন জ্বলছে।

সূত্র: আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *