তুরস্ক আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি : আমর মুসা

তুরস্ক আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি : আমর মুসা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্ককে আরব বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি বলে ঘোষণা করেছেন আরব লীগের সাবেক মহাসচিব ও মিশরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আমর মুসা। তিনি বলেছেন, ‘তুরস্ক বিগত মাসগুলোতে ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গি বিমান দিয়ে হামলা চালিয়ে, সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা সমাবেশ ঘটিয়ে এবং লিবিয়ায় সামরিক উপস্থিতির মাধ্যমে এ অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।’

তুর্কি সরকারের এসব পদক্ষেপকে ভয়াবহ বিপজ্জনক বলে অভিহিত করে আমর মুসা বলেন, ‘লিবিয়ায় তুরস্কের সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক সমর্থন ছাড়া সমন্বয় করা সম্ভব নয়। আঙ্কারা লিবিয়া থেকে এককভাবে স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

লিবিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকারের সঙ্গে বিগত মাসগুলোতে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনীর সংঘর্ষ চলছে। খলিফা হাফতার রাজধানীর দখল নেয়ার চেষ্টা করলেও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।

খলিফা হাফতারকে ত্রিপোলি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে পৃষ্ঠপোষকতা দিচ্ছে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। অন্যদিকে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকারের পক্ষে কাজ করছে তুরস্ক।

সূত্র: পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *