তুলে নেয়া যাবে হজের জন্য নিবন্ধনকৃত টাকা : ধর্মসচিব

তুলে নেয়া যাবে হজের জন্য নিবন্ধনকৃত টাকা : ধর্মসচিব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংকটের কারণে এ বছর ‘অত্যন্ত সীমিত পরিসরে’ হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব সরকার। ইতোমধ্যে সৌদিতে যারা রয়েছেন কেবল তারা ছাড়া অন্য কোনো দেশের জনগণকে হজের অনুমতি দেয়া হচ্ছে না। ফলে বাংলাদেশ থেকে যারা হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন, তারা চাইলে টাকা তুলে নিতে পারবেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ধর্মসচিব মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এ সময় ধর্মসচিব আরও বলেন, নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে কেউ যদি টাকা না তুলে মনে করেন যে আগামী বছর হজে যাওয়ার জন্য তা রেখে দেবেন, তাহলে সে বিষয়টিকেও স্বাগত জানাবে মন্ত্রণালয়।

তিনি বলেন, নিবন্ধনের টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে। যেভাবে তারা টাকা জমা দিয়েছিলেন, সেভাবেই টাকা ফেরত নেবেন। তবে টাকা তোলার ক্ষেত্রে যেন সবাই একসঙ্গে ভিড় না করেন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে যেন টাকা তোলা হয়, সে বিষয়টি দেখা হবে।

তিনি জানান, বুধবার (২৪ জুন) এ বিষয়ে একটি সভা ডাকা হয়েছে। সেই সভা থেকেই কীভাবে কী করতে হবে, তা বলে দেওয়া হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *