তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৫.৯ ডিগ্রি

তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ১৫.৯ ডিগ্রি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় অর্থাৎ তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা কমে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টা সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পার। আকাশ মেঘলা থাকলেও সারাদেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এর ফলে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তিনি আরো বলেন, আজ সকালে ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *