ত্রাণের ১২০ বস্তা চাল উদ্ধার বগুড়ায়

ত্রাণের ১২০ বস্তা চাল উদ্ধার বগুড়ায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বগুড়ায় করোনাভাইরাস চলাকালে কর্মহীন, অসহায় ও দুস্থদের সহযোগিতায় সরকারি ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা ১২০ বস্তা উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটকসহ ১০২ বস্তা উদ্ধার করে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞার নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। শিবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার কুদরত ই খুদা শুভর নেতৃত্বে পুলিশ সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটক মোস্তাফিজার জানান, তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজু এক ডিলারের কাছ থেকে চালগুলো এনে তার বাড়িতে রেখেছে। সাজু এবং ডিলারকে ধরতে অভিযান চলছে। সরকারি চালগুলো কালোবাজারে বিক্রির জন্য মজুদ করে রাখা হয়েছিলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *