দক্ষিণ আফ্রিকায় খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান

দক্ষিণ আফ্রিকায় খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান

দক্ষিণ আফ্রিকায় খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার মধ্যে দক্ষিণ আফ্রিকার সব স্কুল খুলবে ১৫ ফেব্রুয়ারি। করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান পুরোদমে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।

শুক্রবার দেশটির বেসিক শিক্ষামন্ত্রী ডা. রেগিনা মাউলে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

যদিও চলতি জানুয়ারি মাসের ২৭ তারিখ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। পরবর্তীতে তা ২ সপ্তাহ পিছিয়ে ১৫ ফেব্রুয়ারিতে খোলার সিদ্ধান্ত হয়েছে সংবাদ সম্মেলনে। শিক্ষামন্ত্রী বলেছেন, করোনার এই মহামারীর মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হচ্ছে।

সকল স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হবে।প্রতিটি ছাত্রের নিরাপত্তার জন্য সকল স্কুলে আলাদা মেডিকেল টিম কাজ করবে এবং সমাজিক দূরত্ব বজায় রেখে সকল স্কুলের ক্লাস সাজানো হবে।

সকল শিক্ষকদের শুরুতেই করোনার টিকা দেয়া হবে। মন্ত্রী দক্ষিণ আফ্রিকার ৯ টি প্রাদেশিক শিক্ষা অধিদপ্তরকে স্বাস্থ্যবিধি মেনে সকল স্কুল ১৫ ফেব্রুয়ারি খোলার প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *