দাবানলে পুড়ছে গ্রিস, দমকলকর্মীসহ ২ জনের মৃত্যু

দাবানলে পুড়ছে গ্রিস, দমকলকর্মীসহ ২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অতি তাপমাত্রায় সৃষ্ট ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস। এ পর্যন্ত মোট ১৫৪টি স্থানে আগুন ছড়িয়ে পড়েছে। দাবানলের কারণে ছয়টি এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আগুনে পুড়ে মারা গেছেন দমকলকর্মীসহ দুইজন। এখন পর্যন্ত দগ্ধ হয়েছেন কমপক্ষে ২০ জন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, রাজধানী এথেন্সের উত্তর উপকণ্ঠে ভয়াবহ আকারে জ্বলতে দেখা গেছে দাবানল। ঝুঁকি এড়াতে বাসিন্দারের দ্রুত এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক দমকল কর্মীর মৃত্যু হয়েছে।

উত্তর এথেন্সে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বাতাস। এতে হিমশিম খাচ্ছে দমকলবাহিনী। এছাড়া ইভিয়া দ্বীপের কাছে ছড়িয়ে পড়ছে আগুন। অলিম্পিয়াতেও আগুনের কুণ্ডলী দেখা গেছে। স্থানীয় সরকার মন্ত্রী নিকোস হারদালিস বলছেন, ‘আমরা আরও একটি কঠিন রাত পার করেছি’।

পরিস্থিতি অনুকূলে আনতে সর্বাত্মক লড়ছে জরুরি বিভাগের কর্মীরা। গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে আগুনে পুড়ে যাওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। গ্রিসের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা ঘটতে পারে। দেশটির চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। এমন দাবানল আগে কখনো দেখেননি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *