দারুল উলূম দেওবন্দে আল্লামা আশরাফ আলীর মাগফিরাত কামনায় মোনাজাত

দারুল উলূম দেওবন্দে আল্লামা আশরাফ আলীর মাগফিরাত কামনায় মোনাজাত

পাথেয় টোয়েনটিফোর ডটকম : বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম, আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর সিনিয়র সহসভাপতি ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহতামিম শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলীর রুহের মাগফিরাত কামনায় উপমহাদেশের সর্বোচ্চ দীনি বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের দাওরায়ে হাদিসের ছাত্রদের নিয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে বুখারী শরীফের দরসে দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরী সকল ছাত্রদের আল্লামা আশরাফ আলীর ইন্তেকালের সংবাদ দেন এবং তার রুহের মাগফিরাতের জন্য ঈসালে সওয়াব করে বিশেষ মোনাজাত করেন।

মোনাজাতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন। ছাত্ররা কান্নায় ভেঙে পড়েন এবং আমিন আমিন ধব্বনিতে মুখরিত হয় দেওবন্দের দরসগাহ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, জামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও বাংলাদেশ হেফাজত ইসলামের আমির আল্লামা আহমদ শফীর ইমামতিতে কুমিল্লায় মরহুমের নিজ গ্রামে জানাজা নামাজ সম্পন্ন হয়। সেখানেই তার তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত, সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১.৪০ মিনিটে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *