পাথেয় রিপোর্ট [দারুল উলূম দেওবন্দ থেকে হাবিবুল্লাহ মাহমুদ] : ২৩ জুন শনিবার থেকে মাদারে ইলম ‘দারুল উলুম দেওবন্দ’ এর ভর্তিযুদ্ধ শুরু হয়েছে। মাদ্রাসার মাধ্যমিক ক্লাসগুলোতে ভর্তি ইচ্ছুক ছাত্ররা প্রায় সাড়ে চার হাজার ফর্ম সংগ্রহ করেছে। পাথেয় টোয়েন্টিফোরের দেওবন্দ প্রতিবেদক হাবিবুল্লাহ মাহমুদের বরাতে এ তথ্য জানা গেছে। নির্দিষ্ট স্থান থেকে ছাত্ররা ফরম সমগ্র করে ভর্তি পরীক্ষার জিম্মাদার মুফতী উসমানের নিকট থেকে কোন কিতাব কোন হুজুরের কাছে পরীক্ষা দিবে সেটা লিখে নিয়ে আসছে।
২৪ জুন রোববার থেকে ওয়াকফে দারুল উলুমের ভর্তি পরীক্ষা শুরু হবে। এছাড়াও জামিআ ইমাম মাহমুদ আনওয়ার শাহ, জামিআ শায়েখ হুসাইন আহমদ মাদানী, দারুল উলুম আশরাফিয়্যাহ, দারুল উলুম ফারুকিয়্যাহ মাদ্রাসাগুলোতেও শনিবার থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
——————-/
তথ্য সংগ্রহ : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির


