দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ, আজও করা মেরামত হয়নি

দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্রিজ, আজও করা মেরামত হয়নি

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলায় বাদিয়ার ব্রিজ ভেঙ্গে যাওয়ায় আজও সংস্কার হয়নি। বাদিয়ার ব্রিজ নদীর ওপর সেতুর বদলে একটি কাঠের সেতু নির্মিত হয়। এতে করে কিছুটা উপকার পায় স্থানীয়রা। কিন্তু সংস্কারের অভাবে সেই সেতুটি এখন মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।  সরেজমিনে গিয়ে দেখা যাচ্ছে, কাঠের সেতুটির দুইপাশে ওঠার সময় ও মাঝখানে কাঠের পাটাতন নষ্ট হয়ে গেছে। সে জায়গাগুলো ফাঁকা হয়ে খুঁটিগুলোর গোড়া আলগা হয়ে নড়াচড়া করে কাঠের সেতুটি। রাতের চলাচলের জন্য বেশি ভোগান্তি  হচ্ছে মানুষ। ভূষিরবন্দর শামিম বলেন, কাঠের সেতু কারণে মানুষের খুব উপকার হয়েছে। কিন্তু নির্মাণের পর সংস্কার না করায় বর্তমানে সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চলাচলের সময় কাঠের সেতুটি দোলে এবং পুরনো হয়ে যাওয়ায় ভয়ে ভয়ে পার হতে হয়। খুব দ্রুত সেতুটি মেরামত করা প্রয়োজন। বন্যায় বাদিয়ার ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় ১০ মাসেও পূনঃনির্মিত হয়নি। চিরিরবন্দরে উপজেলায় ২০ গ্রামের মানুষের যাতায়াতে চরম দুর্ভোগে রয়েছেন। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় স্কুল, কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছেন। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় হাজার হাজার কোমলমতি ছাত্রছাত্রী, শিক্ষার্থীসহ মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

এলাকাবাসী জানান, বাদিয়ার ব্রিজটি ভেঙ্গে পড়ায় ইঞ্জিন চালিত মোটরসাইকেল, অটোচার্জার, অটোভ্যান, সব ধরণের যানবাহন চলাচল খুবই ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় ব্রীজে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের প্রাণঘাতি দূর্ঘটনা। প্রতিনিয়ত কাঠের সেতু দিয়ে গোন্দরগাঁও, শিঙ্গানগর, চৌরাঙ্গীবাজার, বটতলী, কুশলপুর, ফিরিঙ্গি, চরবডাঙ্গী, কালীতলা, রাবারড্রাম, ওকড়াবাড়ী, তেতুঁলিয়া, বৈকন্ঠপুর, ভূষিরবন্দর চরবডাঙ্গা গ্রামের মানুষের যাতায়াত। শত শত যানবাহন বাদিয়ার ব্রিজটি চলাচলের ভারি গাড়ি উঠার সাথে সাথে কাঁপতে থাকে ব্রিজটি।

এলাকাবাসী জানান, বাদিয়ার ব্রিজটি মেরামত করে দিলে তেতুঁলিয়া ইউনিয়নের এবং পার্শ্ববর্তী সাঁইতাড়া ইউনিয়ন মানুষের যোগাযোগ ব্যবস্থার দু:খ দুর্দশা দূর হবে। এ বিষয়ে তেতুঁলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সুনিল কুমার সাহা জানান, বাদিয়ার ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম রব্বানী, এবং ইঞ্জিনিয়ারকে বিষয়টি অবগত করছি খুব শীঘ্রই মেরামত কাজ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *