পাথেয় রিপোর্ট : বিগত ৬.৬.১৮ তারিখ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় হতদরিদ্র ১০০ পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ ।
উপজেলার বটতলী মাদ্রাসায় ইসলাহুলের দিনাজপুর জেলা প্রতিনিধি মাওলানা আইয়ুব আনছারীর নেতৃত্বে এ ইফতার অয়োজন সম্পন্ন করা হয়।
প্রতিটি ইফতার প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলাবুট, ২.৫ কেজি মুড়ি, ১ কেজি খেজুর ও ১ কেজি লবণ ।
রমযানে ইসলাহুলের এমন ইফতার উপহার পেয়ে বেশ উচ্ছসিত দিনাজপুরের ১০০ পরিবার। তাঁদের কাছে অনুভূতি জানতে চাইলে তাঁরা বলেন, রমযানে আমাদের যে চিন্তা ছিলো এখন আর তা নেই। আল্লাহর রহমতে ইসলাহুল আমাদের রমযানের অভাব দূর করে দিয়েছে।
ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশের দিনাজপুর জেলা জিম্মাদার মাওলানা আইয়ুব আনসারী হতদরিদ্র মানুষদের হাতে ইফতার সামগ্রী তুলে দিয়ে বলেন, দিনাজপুরের হতদরিদ্ররা আজ খুশি। আমরা আল্লামা মাসঊদ দামাত বারাকাতুহুমের শুকরিয়া জানাই। তিনি আমাদেরকে দরিদ্রদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছেন।



