দিনের তাপমাত্রা বাড়বে ১-২ ডিগ্রি

দিনের তাপমাত্রা বাড়বে ১-২ ডিগ্রি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকায় বাতাসে বেড়েছে আদ্রতার পরিমাণ। ফলে দিনের বেলায় গরম অপেক্ষাকৃত বাড়ছে।

এক্ষেত্রে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমবে।

সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর বিস্তৃত।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, এ অবস্থায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী-অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ঢাকায় পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬ থেকে ১২ কিলোমিটার। বুধবার (২৬ জানুয়ারি) নাগাদ রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থাও সামান্য পরিবর্তন হতে পারে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ঢাকা ও কুমারখালীতে, ৭ মিলিমিটার। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৫ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *