দিনে ধর্ষণের ১১ অভিযোগ উঠছে পাকিস্তানে : সরকারি নথি

দিনে ধর্ষণের ১১ অভিযোগ উঠছে পাকিস্তানে : সরকারি নথি

দিনে ধর্ষণের ১১ অভিযোগ উঠছে পাকিস্তানে : সরকারি নথি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানে দিনে অন্তত ১১ জন নারী ধর্ষণের শিকার হওয়ার খবর পাওয়া যাচ্ছে। পাকিস্তানের সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে বলে এএনআই এক প্রতিবেদনে জানিয়েছে। গত ছয় বছরে ২২ হাজার নারী ধর্ষণের অভিযোগ পেয়েছে পুলিশ।

ধর্ষণের ঘটনা অত্যধিক হারে হলেও গত ছয় বছরে শাস্তি পেয়েছে মাত্র ৭৭ জন। শূন্য দশমিক শূন্য তিন শতাংশ অভিযুক্ত শাস্তির আওতায় পড়েছে বলে জি নিউউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ, পাকিস্তানের আইন ও বিচারবিভাগ, মানবাধিকার সংস্থা, নারীদের নিয়ে কাজ করা সংস্থা এবং বিভিন্ন রাজ্যের এনজিওগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান চালানো হয়।

আইন ও বিচার বিভাগের প্রতি অনাস্থা এবং সামাজিক মান-মর্যাদার কথা চিন্তা করে পাকিস্তানে ধর্ষণের শিকার মাত্র ৪১ শতাংশ নারী পুলিশের দ্বারস্থ হন। অন্যরা ধর্ষণের শিকার হয়েও বিচার চাইতে যান না।
২০১৫ সাল থেকে ২২ হাজারের বেশি ধর্ষণের অভিযোগ হলেও মাত্র ৭৭ জনের বিচার হয়েছে। এমনকি বিচার শুরু হয়েছে মাত্র ১৮ শতাংশের।

পুলিশ বলছে, ধর্ষণের শিকার অর্ধেকরও কম নারী পুলিশের কাছে আসে। গত পাঁচ বছরে ৬০ হাজারের বেশি নারী ধর্ষণের শিকার হয়েছেন। তবে খুব কর্ম সংখ্যক বিচার চাইতে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *