দিল্লিতে ডাকাতিকালে গুলিবিদ্ধসহ পাঁচ বাংলাদেশি গ্রেফতার

দিল্লিতে ডাকাতিকালে গুলিবিদ্ধসহ পাঁচ বাংলাদেশি গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের দিল্লির নিউ ফ্রেইন্ডস কলোনির তৈমুর নগর এলাকা থেকে ডাকাতিকালে গুলিবিদ্ধসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, এসময় ঘটনাস্থল থেকে পুলিশ তিনটি পিস্তল, কয়েকটি গুলি এবং বাড়ি ভাঙার সরঞ্জাম উদ্ধার করে। শুক্রবার দিবাগত রাতে পুলিশের সাথে ডাকাত দলের সঙ্গে সংঘর্ষের পরই তাদের গ্রেফতার করা হয়েছে।

ভারতের দিল্লি নিউ ফ্রেইন্ড কালোনির তৈমুর নগর এলাকা থেকে ডাকাতিকালে গুলিবিদ্ধসহ পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রফতার করেছে পুলিশ জানা যায এসময় ঘটনাস্থলে থেকে পুলিশ

পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আটক দলের দুই সদস্যকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পায়ে গুলি লাগলেও অবস্থা স্থিতিশীল। গ্রেফতার পাঁচজনই অপরাধ দলের সদস্য বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার দিবাগত রাত ১২.১৫ টা থেকে সাড়ে ১২ টার মধ্যে তৈমুর নগর এলাকায় ওই পাঁচ বাংলাদেশি নাগরিক একটি ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয় বলে অভিযোগ। সেই খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। গ্রেফতার দলটি দিল্লি, কোটা ও বেঙ্গালুরুতে ডাকাতি, খুন ও ধর্ষণের ঘটনায় যুক্ত রয়েছে। এমনকি তাদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগও রয়েছে।

শনিবার দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) রাজীব রঞ্জন জানান, গ্রেফতার বাংলাদেশি সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে জমায়েত হয়েছিল। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আগেই সেখানে ওঁত পেতেছিল পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা। এরপর তাদের আত্মসমর্পণ করার কথা বললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশের তরফেও পাল্টা জবাব দেয়া হয়। ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, কয়েকটি গুলি এবং বাড়ি ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ভারতের দিল্লির জামে মসজিদ ভাঙার ডাক দিয়েছেন বিজেপি-র সংসদ সদস্য সাক্ষী মহারাজ। উত্তরপ্রদেশে উন্নাওতে জনসভায় থেকে এক বিবৃতিতে দিল্লির জামে মসজিদ ভাঙার ডাক দিয়েছেন বিজেপি-র এই সংসদ সদস্য সাক্ষী মহারাজ। ওই বিবৃতিতে একই সঙ্গে ২০১৯-এর লোকসভা ভোটের আগে অযোধ্যায় রাম মন্দির গড়ার জন্য সরকার আইন আনবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন বিজেপি সাংসদ সচ্চিদানন্দ হরি সাক্ষী।

ওই বিবৃতিতে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন বিজেপি-র সংসদ সদস্য সাক্ষী মহারাজ। সংসদ সদস্য সাক্ষী মহারাজ বলেছেন, মসজিদের সিঁড়ির নিচ থেকে যদি বিগ্রহ না মেলে তবে তাঁকে ফাঁসি দেওয়া হোক। সাক্ষী মহারাজের বক্তব্য, রাজনীতিতে আসার পর এটিই ছিল তাঁর প্রথম বিবৃতি এবং তিনি এ ব্যাপারে তাঁর সিদ্ধান্তে স্থির থাকছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *