দিল্লিতে বেতন বাড়লো ইমাম-মুয়াজ্জিনদের
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্মের নাম দিয়ে ভাগ হওয়া ভারতে আদতেই মাদরাসা মসজিদ থাকবে কিনা এ নিয়েই দেখা দিয়েছিল সন্দেহ-সংশয়। জমিয়তে উলামা হিন্দের ত্রাণকর্তা ব্রিটিশবিরোধী আন্দোলনের রূপকার মাওলানা সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানী মুসলমানদের আলাদা দেশ চাননি। ইসলামের নামে দেশভাগকে নতুন কিছু মনে করেননি। তিনি ভারতকেই বাই চয়েস হিসেবে ধারণ করেন। অনেকেই আবার পাকিস্তানকে বাই চয়েস গ্রহণ করেন। কিন্তু নির্যাতন, অবহেলার কারণে আবার তারা ভারতে ফিরেও এসেছেন। এরকম হাজার হাজার লাখ লাখ আলেম ভারতকেই নিজেদের আসল বসবাসের জায়গা হিসেবে বেছে নেন। বিশ্ব বিশ্লেষকগণ বলছেন, পাকিস্তানের মানুষদের চেয়েও ভারতে মুসলমানগণ খুবই ভালো আছেন।
এদিকে দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে ওয়াকফভুক্ত মসজিদের ইমামদের মাসে ১০ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা এবং মুয়াজ্জিনদের ৯ হাজার থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন। মিল্লাত টাইমস-এর খবরে এ তথ্য জানা যায়।
ওয়াকফ বোর্ডের অধীনে ১৮৫টি মসজিদের ২৬০ জন ইমাম ও মুয়াজ্জিন সুবিধা পাবেন।ওয়াকফ বোর্ডের বাইরে থাকা প্রায় দেড় হাজার মসজিদকেও এ সুবিধার আওতায় আনা হয়েছে। এসব মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের যথাক্রমে ১৪ হাজার ও ১২ হাজার টাকা করে দেয়া হবে।
২৩ জানুয়ারি দিল্লি ওয়াকফ বোর্ড আয়োজিত এক সম্মেলনে হাজারো ইমাম মুয়াজ্জিনদের উপস্থিতিতে এ ঘোষণা করেন দিল্লির মুখমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
ইমাম ও মুয়াজ্জিনদের বেতনবৃদ্ধিসহ তাদের জন্য দিল্লি সরকার কাজ করছে জানিয়ে কেজরিওয়াল বলেন, আমরা আপনাদের জন্য নিয়মিত কাজ করছি, ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
দিল্লি ওয়াকফবোর্ডের চেয়ারম্যান আমানতুল্লাহ খান মুখ্যমন্ত্রীর এ ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।’
জানুয়ারি মাসের বর্ধিত বেতন ফেব্রুয়ারিতে সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ হবে।
বিজেপিকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে কেজরিওয়াল মুসলিম সম্প্রদায়ের উদ্দ্যেশে বলেন, , ভোট ভাগাভাগি হলে দিল্লির সাতটি আসনেই বিজেপি’র জয়ী হতে সুবিধা হবে। যদি আপনাদের ভোট ভাগ হয়ে যায় তাহলে দেশের প্রচুর ক্ষতি হবে।
প্রসঙ্গত, স্বাধীনতার পর থেকে ভারতে সবধর্মমতের সমান অধিকারের আলোকে চলছে দেশটি। তবে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে মুসলমানদের ক্রমেই নির্যাতনের শিকার হতে হয়। কোথাও কোথাও দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতি ও নিহত হওয়ার ঘটনাও শোনা যায়।


