দিল্লি কাঁপছে, ৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

দিল্লি কাঁপছে, ৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

দিল্লি কাঁপছে, ৩ ডিগ্রিতে নামল তাপমাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিল্লিতে গত কয়েক দিন ধরেই কমছিল তাপমাত্রা। তবে শনিবার সকালে তা নামল সব চেয়ে নিচে। চলতি মৌসুমে এখনো পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা আজই দেখা গেছে ভারতের রাজধানীতে। ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। আর তাপমাত্রা এতটা কমতেই ঠাণ্ডায় জবুথবু রাজধানীর বাসিন্দারা। অবশ্য সন্ধ্যাবেলা আকাশে মেঘের পরিমাণ একটু বাড়বে বলেই জানা গেছে। ফলে সেই সময় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে দিল্লিতে।

ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের কর্মকর্তা জানিয়েছেন, শনিবার সফদরজং পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। এই পর্যবেক্ষণ কেন্দ্রের তাপমাত্রা থেকেই গোটা দিল্লির তাপমাত্রা হিসেব করা হয়। সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য ২১ ডিগ্রির কাছাকাছি রয়েছে। লোধি রোড পর্যবেক্ষণ কেন্দ্র ও আয়ানগর পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড হয়েছে আরও কম। এই দুই পর্যবেক্ষণ কেন্দ্রের যথাক্রমে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস ও ৩.৪ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়া ভবন জানিয়েছে, পশ্চিম হিমালয়ে তুষারপাত শুরু হওয়ার পর থেকেই কমতে শুরু করেছে দিল্লির তাপমাত্রা। গতকাল জাফরপুর পর্যবেক্ষণ কেন্দ্রে এই মৌসুমে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছিল। সেটা ছিল ২.৭ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে সেটাই ছিল এই মৌসুমে এখনও পর্যন্ত সবচেয়ে কম। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াসে।

সাধারণত যখন কোনো জায়গার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.৪ ডিগ্রি কম থাকে তখন তাকে ‘কোল্ড ডে’ বলা হয়। আর যখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৫ ডিগ্রির নিচে নেমে যায় তখন তাকে ‘সিভিয়ার কোল্ড ডে’ বলে। সেই হিসেবে গত বৃহস্পতিবার দিল্লিতে ছিল সিভিয়ার কোল্ড ডে।

সূত্র: দ্য ওয়াল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *