দিল্লি সহিংসতার ধিক্কার জানিয়ে সুনামগন্জে ইমাম মুয়াজ্জিন পরিষদের বিক্ষোভ

দিল্লি সহিংসতার ধিক্কার জানিয়ে সুনামগন্জে ইমাম মুয়াজ্জিন পরিষদের বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগন্জের উদ্যোগে ভারতের দিল্লিতে উগ্র হিন্দুত্ববাদীরা মুসলমানদের প্রতি নগ্ন হামলা মসজিদ পুড়ানো মুসলমানদের বাড়ি ঘরে হামলার প্রতিবাদে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে বিক্ষোভ মিছিল করা হয়।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে এ বিক্ষোভ মিছিল করে সুনামগঞ্জ ইমাম মুয়াজ্জিন পরিষদ।

সুনামগঞ্জ পৌরসভায় আজ আওয়াজ একটাই ছিলো। ‌কসাই মুদির আগমন, রুখে দাড়াও জনগন। খুনি মুদির আগমন সইবেনা, জনগন।’

উল্লেখ্য, সম্প্রতি ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় ৪৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। অনেকের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এর ভেতরেই মুজিববর্ষে বাংলাদেশের অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *