দুই ঘণ্টার চেষ্টায় তাড়াইল বাজারের আগুন নিয়ন্ত্রণে

দুই ঘণ্টার চেষ্টায় তাড়াইল বাজারের আগুন নিয়ন্ত্রণে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুই ঘণ্টা চেষ্টার পর কিশোরগঞ্জে তাড়াইল বাজারের আগুন নিয়ন্ত্রণে এনে‌ছে ফায়ার সা‌র্ভিস। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪০‌ মি‌নি‌টে আগুন নিয়ন্ত্রণে আসে। আগু‌নে বাজা‌রের ২৮‌টি দোকান পু‌ড়ে গে‌ছে।

এর আগে রাত ৯টার দিকে উপজেলার সদরের এনা‌য়েত মা‌র্কে‌টের এক‌টি দোকান থে‌কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পু‌ড়ে যাওয়া দোকানগু‌লোর ম‌ধ্যে কাপড়, মু‌দি, ফা‌র্মে‌সি, ইলেকট্রিকপণ্যসহ বি‌ভিন্ন ধর‌নের প‌ণ্যের দোকান র‌য়ে‌ছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ মোবারক হো‌সেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে।

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তাড়াইল, ক‌রিমগঞ্জ, কি‌শোরগঞ্জ ও নান্দাই‌লের ৫টি ইউনিট কাজ ক‌রে‌ছে। ক্ষয়ক্ষ‌তি সম্প‌র্কে এখনই কিছু বলা যা‌চ্ছে না। তদ‌ন্তের পর এ বিষ‌য়ে জানা যা‌বে। আগুন নেভা‌তে গি‌য়ে আহত হ‌য়ে‌ছেন তিনজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *