দুই ধাপে বাড়ল স্বর্ণের দাম

দুই ধাপে বাড়ল স্বর্ণের দাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :  টানা আট দফায় কমার পর দেশের বাজারে গতকালের পর আজ রোববারও বেড়েছে স্বর্ণের দাম। টানা দুই দিনে প্রতিভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৮৫ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর মধ্যে শ‌নিবার বে‌ড়ে‌ছিল ১০৫০ টাকা এবং আজ রোববার বেড়েছে ৭৩৫ টাকা।

দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা। যা সোমবার থেকে কার্যকর হবে। আজ প্রতিভরি স্বর্ণ ১ লাখ ১০ হাজার ২১৩ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৫ মে) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ ১ লাখ ১০ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫ হাজার ৮৯৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৯০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৫ হাজার ৪৮৯ টাকায় বিক্রি করা হবে।

আজ রোববার ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ১০ হাজার ২১৩ টাকায়, ২১ ক্যারেটের ১ লাখ ৫ হাজার ১৯৮ টাকায়, ১৮ ক্যারেটের ৯০ হাজার ১৭৪ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৭৪ হাজার ৯৮৯ টাকায়।

তবে স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *