দুই বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

দুই বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পূর্বাভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

দক্ষিণ বঙ্গোপসাগরে থাকা লঘুচাপের অবস্থা ও বৃষ্টিপাতের বিষয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘লঘুচাপের আর কোনো প্র্রভাব নেই। আজকে (গতকাল) হালকা বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু-এক দিন সেটি স্থায়ী হতে পারে। এরপর তাপমাত্রা কমতে শুরু করবে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ বুধবার সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *