দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর

দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: টেকনোক্র্যাট কোটার দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর হয়েছে। ১৯ নভেম্বর পদত্যাগপত্র জমা দেওয়ার পর বুধবার সকালে তাদের পদত্যাগ কার্যকর করা হয়েছে। এতে মন্ত্রিসভার আকার ৩ জন কমে ৪৫ জনে দাঁড়িয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পর টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগপত্র জমা দেন। ২০১৮ সালে টেকনোক্র্যাট মন্ত্রীরা পদত্যাগ করলেও প্রধানমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করেননি। এবার প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও পদত্যাগ করেছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামসুল আলম বর্তমানে সরকারের মন্ত্রীপরিষদে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

টেকনোক্র্যাট দুই মন্ত্রী ও এক প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাতজন উপদেষ্টাকে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য মন্ত্রীপরিষদ বিভাগ চিঠি দেওয়া হয়েছিল।

নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকারের টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের পদত্যাগ করার নিয়ম রয়েছে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *