দুদক রাতকানা বাদুড়ের মতো আচরণ করছে : রিজভী

দুদক রাতকানা বাদুড়ের মতো আচরণ করছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার একটি নিজস্ব প্রতিষ্ঠান। সাজাপ্রাপ্ত আসামিরা রাষ্ট্রীয় দায়িত্বে থাকে অথচ তাদের ব্যাপারে দুদক রাতকানা বাদুড়ের মতো আচরণ করছে। একে দায়িত্বই দেওয়া হয়েছে বিএনপির নেত্রী ও নেতৃবৃন্দের বিরুদ্ধে খড়গ চালিয়ে যাওয়ার জন্য।

বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘জনগণ বিশ্বাস করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। তার নামে দায়ের করা মামলা রাজনৈতিক, তাকে মিথ্যে মামলার রায়ে কারাগারে পাঠানো রাজনৈতিক, তার জামিন বিলম্ব রাজনৈতিক, এমনকি জামিন স্থগিতও রাজনৈতিক।

দুদকের বিরুদ্ধে অভিযোগ করে রিজভী বলেন, ‘বিএনপির ব্যাপারে তারা একেবারে উঠেপড়ে লাগে। খালেদা জিয়ার ব্যাপারে উঠে পড়ে লাগে। কারণ, তিনি যার চাকরি করেন, তার চাকরিটা নিশ্চিত করতেই তিনি এই কাজ করছেন। বিরোধী দল এবং বিরোধী দলের নেত্রীকে মানসিকভাবে বিপর্যস্ত করা, নির্দয় নিপীড়নের যন্ত্র হছে তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *