দুপুরে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

দুপুরে শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা আসতে পারে বুধবার (২৫ নভেম্বর)। এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ বিষিয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাধ্যমিক পর্যায়ে ভর্তির বিষয়ে বুধবার দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করবেন। চলমান মহামারি পরিস্থিতির মধ্যে কিভাবে বা কোন পদ্ধতিতে ভর্তি হবে সেসব নিয়ে মন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

প্রতিবছর প্রথম শ্রেণির ভর্তিতে লটারি এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণিতে ভর্তি পরীক্ষা আয়োজন করা হয়। তবে করোনার কারণে নতুন শিক্ষাবর্ষে (২০২১ সালে) ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে সব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির ফরম বিক্রি করা হবে। এরপর তা যাচাই-বাছাই করে লটারির জন্য নির্বাচন করবে স্কুল কর্তৃপক্ষ। একাধিক ধাপে লটারির আয়োজন করে ভর্তি করা হবে শিক্ষার্থী। লটারির ফলাফল স্ব স্ব বিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে সকল স্তরে নতুন শিক্ষার্থী ভর্তি করা হবে। করোনার ঝুঁকি থেকে সতর্কতা অবলম্বন করতে এ পদ্ধতি বেছে নেয়া হয়েছে। চলতি সপ্তাহে ভর্তি নীতিমালা জারি করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *