পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগের মধ্য দিয়ে করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতা ফুটে উঠছে বলে মন্তব্য করেছেন।
তিনি বলেন, কেবলমাত্র স্বাস্থ্য অধিদফতরের ডিজির পদত্যাগ করলেই হবে না স্বাস্থ্যমন্ত্রীসহ সকল দুর্নীতিবাজকে পদত্যাগ করতে হবে। করোনা মোকাবেলায় একজন ডিজির পদত্যাগই যথেষ্ট নয়, জাতির সাথে ধোঁকাবাজি ও প্রতারণা করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার মত অপরাধের জন্য সংশ্লিষ্ট ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এসব বলেন।
এসময় তিনি আরও বলেন, দেশব্যাপী দুর্নীতির যে ভয়াবহতা বিস্তার করছে তা শুধু স্বাস্থ্য অধিদফতরে নয়, রাষ্ট্রের সকল পর্যায়ে তা ছড়িয়ে পড়েছে। বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা অপশাসন আর দুর্নীতি নির্ভর হয়ে পড়ছে। মূল সমস্যাকে চিহ্নিত সমস্যা সমাধান করতে না পারলে একজন ডিজির পদত্যাগে দুর্নীতি কমবে না।
চরমোনাই পীর বলেন, রাজনীতি জনগণের কল্যাণের জন্য। যে রাজনীতিতে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণ নেই তা কেউ করতে পারে না। পীর সাহেব চরমোনাই বলেন, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সকলকে ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।
/এএ


