দুর্নীতি দায়ে বিমানের এমডি মোসাদ্দিককে অব্যাহতি

দুর্নীতি দায়ে বিমানের এমডি মোসাদ্দিককে অব্যাহতি

পাথেয় রিপোর্ট : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.এম মোসাদ্দিক আহমেদকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানের সার্বিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিমানের বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এদিকে নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ও সিনিয়র ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল। তিনি এর আগে কয়েক দফা ভারপ্রাপ্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, আগামী ৩১ মে মোসাদ্দিক আহমেদের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। টানা তিন বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পদে চুক্তিভিত্তিক ছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *