দুর্বৃত্তের গুলিতে রাঙামাটিতে নিহত মা-মেয়ে

দুর্বৃত্তের গুলিতে রাঙামাটিতে নিহত মা-মেয়ে

পাথেয় রিপোর্ট : রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুলাই) ভোর রাতে রাইখালী ইউনিয়নের গবাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মা ম্রো সুই খই মাররা (৬০) ও মেয়ে ম্রো সাং নু মারমা (২৯)।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ উদ্দীন জানান, মঙ্গলবার ভোর রাতে তাদের বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে কি কারণে তাদের হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *