দুশ্চিন্তার কারণ নেই, ভারত নিরাপদ : মোদী

দুশ্চিন্তার কারণ নেই, ভারত নিরাপদ : মোদী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুশ্চিন্তার কারণ নেই, ভারত নিরাপদ আছে মন্তব্য করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দুশ্চিন্তার কারণ নেই, ভারত নিরাপদ হাতে রয়েছে। দেশের মাথা নিচু হতে দেব না।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের চুরুতে আয়োজিত এক জনসভায় ভাষণে নরেন্দ্র মোদী এসব কথা বলেন।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বা পাকিস্তানে অভিযান চালানোর কথা সরাসরি একবারও ওই জনসভায় উচ্চারণ করেননি মোদী। কিন্তু তিনি ভাষণের শুরুতেই বলেন, আজ এমন একটা মুহূর্ত যে, আসুন আমরা সবাই ভারতের পরাক্রমী বীরদের প্রমাণ জানাই। তিনি বলেন, এই মাটির দিব্যি, আমি দেশকে ধ্বংস হতে দেব না, আমি দেশকে থামতে দেব না, আমি দেশকে নত হতে দেব না। ভারতমাতাকে আমার প্রতিশ্রুতি, তোমার মাথা নিচু হতে দেব না।

ভাষণের শেষ প্রান্তে পৌঁছে সুকৌশলে রাজনৈতিক বার্তাও অবশ্য দিয়ে দিয়েছেন মোদী। যে সক্ষমতা ভারত আজ দেখাতে পারছে, তা কার শক্তিতে দেখাতে পারছে? জমায়েতের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন মোদী। সব প্রান্ত থেকেই জবাব আসে ‘মোদী, মোদী’। কিন্তু সে জবাব সংশোধন করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মোদীর শক্তিতে নয়, আপনাদের একটা ভোটের শক্তিতে এটা সম্ভব হয়েছে। তিনি বলেন, ২০১৪ সালে আপনাদের ভোট একটা মজবুত সরকার বানিয়েছিলকেন্দ্রে। সেই সরকারের দম আজ গোটা বিশ্ব দেখতে পাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *