মনিরামপুর (যশোর) প্রতিনিধি : যশোরের মনিরামপুরে দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে ইলেকট্রিক কোরআন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কেন্দ্রীয় জামে মসজিদে এ কোরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান ৩২ জন দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে এ কোরআন বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির নেতা আলহাজ বাবর আলী, শফিকুল ইসলাম, আবুল হাসান ফারুকী, ডা. জামাল উদ্দীন, মসজিদের খতিব মুফতি নিজাম উদ্দীন, ব্যাংক কর্মকর্তা শাহ আলম, আলী রেজা প্রমুখ।


