দেওবন্দে উড়তে পারে জাতীয় পতাকা; বাড়িয়ে দেবে প্রসিদ্ধি ও মর্যাদা

দেওবন্দে উড়তে পারে জাতীয় পতাকা; বাড়িয়ে দেবে প্রসিদ্ধি ও মর্যাদা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের বিখ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের ভবনে খুব দ্রুতই দেখা যেতে পারে দেশটির জাতীয় পতাকা। এ ব্যাপারে দেওবন্দের কতৃপক্ষকে প্রস্তাব দিয়েছে সাহারানপুর জেলা প্রশাসন। কতৃপক্ষ প্রশাসনের এই প্রস্তাব মেনে নিলে প্রতিষ্ঠানটির ভবনের উপরে দেখা যাবে জাতীয় পতাকা।

সাহারানপুর জেলা কমিশনার সঞ্জয় কুমার বলেন, ‘দারুল উলূম দেওবন্দ সংলগ্ন হাইওয়ে রোডের (জিটি রোড) উপর আনুমানিক ৪ কিলোমিটার দৈর্ঘের একটি ফ্লাইওভার আছে। প্রশাসন চাচ্ছে, দৈনন্দিন ফ্লাইওভার হয়ে যাতায়াতকারী হাজারো মানুষ দারুল উলূমের মতো পবিত্র জায়গায় দেশের জাতীয় পতাকা দেখুক। এতে তাদের অন্তরে দেশের প্রতি ভালোবাসা বাড়বে।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমরা দেখেছি যে দারুল উলূম দেওবন্দ চত্বরে অত্যাধুনিক লাইব্রেরি ভবন নির্মাণ করা হয়েছে। যদি এই বিশাল ভবনের উপরে দেশের জাতীয় পতাকা উড্ডয়ন করা হয়, তাহলে সেটা দেওবন্দের প্রসিদ্ধি এবং মর্যাদা দুটোই বাড়িয়ে দিবে।’

তবে স্থানীয় প্রসাশনের প্রস্তাব মেনে দারুল উলূমে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হবে কিনা এ ব্যাপারে দেওবন্দ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি। প্রশাসনের ধারণা, দারুল উলূম তাদের প্রস্তাব মেনে নেবে। জেলা সাহারানপুরের ডিএম অলোক কুমার পান্ডে দারুল উলূম কতৃপক্ষের সাথে এ ব্যাপারে কথা বলছেন বলেও জানান।

এ ব্যাপারে জেলা সাহারানপুরের ডিএম অলোক কুমার পান্ডে বলেন, দারুল উলূম দেওবন্দ দেওবন্দ আমাদের গৌরব, আমাদের ঐতিহ্য। তাই আমরা চাচ্ছি, ঐতিহ্যবাহী এই স্থানে ২৪ ঘন্টা দেশের জাতীয় পতাকা উড্ডীন থাকুক। আর দেওবন্দে কতৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। আশা করছি, দেওবন্দ কতৃপক্ষ আমাদের পুরোপুরি সহযোগিতা করবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *