ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ খেলার কারণে এবারও দেশের বাইরে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ইংল্যান্ড থেকেই দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
ইংল্যান্ডে একদিন আগেচাঁদ দেখা যাওয়ায় মঙ্গলাবর (৪ জুন) ছিল ঈদের দিন। এদিন সাংবাদিকদের সঙ্গে সৌজন্যআলাপে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরারি বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আমাদের তো ঈদ এখানেই। খেলাই আমাদের ঈদ। আপনারা ঈদ করুন। দোয়া করবেন আমাদের জন্য।’
সবশেষ ত্রিদেশীয় সিরিজে দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। জাতীয় দলের এ তরুণ অলরাউন্ডার বলেন, ‘ঈদের জন্য পাঞ্জাবি পায়জামা দেশ থেকেই নিয়ে এসেছি। ঈদে সেরকম কোনো পরিকল্পনা নেই, পরিবার ছাড়া এই প্রথম ঈদ করছি। টিমের সবার সঙ্গে ঈদ করা সত্যিই অন্যরকম। আশা করি দেশের সবাই ভালোভাবে ঈদ করবেন। সবাইকেঈদ মোবারক।’
প্রসঙ্গত,দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ জয়ে বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। আগামীকাল নিজেদের দ্বিতীয় ম্যাচেনিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল।


