দেশীয় অস্ত্রসহ হাতিরঝিলে গ্রেপ্তার ৬ ডাকাত

দেশীয় অস্ত্রসহ হাতিরঝিলে গ্রেপ্তার ৬ ডাকাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) তেজগাঁও বিভাগ হাতিরঝিল থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. সেলিম মিয়া (৩৫), মো. আলামিন হোসেন ওরফে সজীব (২৩), মো. রফিকুল ইসলাম রনি ওরফে ডিস্কো রনি (২৫), মো. রবিন হোসেন (২৩), মো. সান্টু মিয়া (২১) ও মাসুদ রানা ওরফে ফজলুল হক (৪০)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিরঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি দেশীয় ছোরাও উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল সন্ধ্যায় একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে মহানগর প্রজেক্ট এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, অভিযুক্তরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা হাতিরঝিল, গুলশান ও বাড্ডাসহ আশপাশ এলাকায় যাত্রীবেশে রাতে ঘোরাফেরা করে। তারা সুকৌশলে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নিতো। এ ছাড়া সুযোগ বুঝে তারা আশপাশের বাসা বাড়িতে ডাকাতি করত। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *