পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের স্বার্থ রক্ষায় মালয় মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ‘দ্য মালয়েশিয়ান ইসলামিক পার্টি’ (পিএএস)-এর সভাপতি দাতুক সেরি আবদুল হাদি আওয়াং।
তিনি বলেছেন, ‘মালয় মুসলিমদের একতাই দেশকে রক্ষা করতে এবং তাকে সঠিক পথে পরিচালিত করতে পারে।’
রোববার দলের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরব ও তুর্কিদের বিশ্ব শাসনের দৃষ্টান্ত দিয়ে বলেন, ‘যে জাতি ইসলামের সঙ্গে থাকবে তাদের উত্থান হবেই। সুতরাং অমুসলিমদের প্রভাবে আমরা যেন আত্মপরিচয় হারিয়ে না ফেলি। জাতি অন্য জাতি দ্বারা রক্ষা পেতে পারে, যারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে। মুসলিমরা অমুসলিমদের দ্বারা নিমজ্জিত হবে না। কেননা তারা মুসলিম জাতির নেতা হতে পারে না।’
সূত্র : মালয় মেইল


