দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টির শঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশের তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের বিভিন্ন জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রবিবার (২৩ জানুয়ারি) পর্যন্ত এই আবহাওয়া বিরাজ করতে পারে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের কয়েক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুস্ক থাকতে পারে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শনিবার (২২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৮ দশমিক ৩, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে ১৪ দশমিক ৪, চট্টগ্রামে ১৪ দশমিক ৬, সিলেটে ১৩ দশমিক ৮, রাজশাহীতে ১২ দশমিক ৩, রংপুরে ১২ দশমিক ৩, খুলনায় ১৫ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদ-দেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *