দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী সিইসি : রিজভী

দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী সিইসি : রিজভী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচন কমিশনের ভাবমুর্তি ক্ষুণ্ণ করেননি, প্রধান নির্বাচন কমিশনারই (সিইসি) নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ থেকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিতাড়িত হয়েছে। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী এই সিইসি।

বুধবার (০৩ মার্চ) সকালে মিরপুরে এক বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। কারাগারে লেখক মুশতাকের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি মিরপুর ১১ থেকে সাড়ে ১০-এ এসে শেষ হয়। পর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় পুলিশ বিএনপির চার কর্মীকে আটক করে।

রিজভী বলেন, সিইসির ন্যূনতম লজ্জাবোধ থাকলে তিনি মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না বরং যদি তার মধ্যে বিবেকবোধ থাকত তাহলে নিজের অপকর্মের জন্য অনুশোচনা করতেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, দপ্তর সম্পাদক এবিএম আব্দুর রাজ্জাক, পল্লবী থানার সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ মল্লিক, রূপনগরের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মজিবুল হক প্রমুখ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *