দেশের তাপপ্রবাহ অব্যাহত থাকবে

দেশের তাপপ্রবাহ অব্যাহত থাকবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের কিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকবে। চলমান তাপপ্রবাহে তাপমাত্রা গিয়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *