দেশের প্রত্যেকটি উপজেলায় নির্মাণ হবে ফায়ার স্টেশন : শেখ হাসিনা

দেশের প্রত্যেকটি উপজেলায় নির্মাণ হবে ফায়ার স্টেশন : শেখ হাসিনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি উপজেলায় ফায়ার স্টেশন নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দেশের বিভিন্ন স্থানে নবনির্মিত ৪০টি ফায়ার স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে মাঝেমধ্যেই অগ্নিনির্বাপণের মহড়া (ফায়ার ড্রিল) করতে হবে, যাতে সবাই বিপদ মোকাবিলার সময় করণীয় সম্পর্কে জানতে পারে। এছাড়া পর্যাপ্ত পানিপ্রবাহের কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করার নির্দেশনা দেন শেখ হাসিনা।

শেখ হাসিনা আরও বলেন, সরকার ফায়ার ফাইটিং দলকে আধুনিক সরঞ্জামে শক্তিশালী করছে। নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। উদ্ধারকাজে যাওয়া অগ্নিনির্বাপণকর্মীদের ওপর আক্রমণকারীদের কোনো ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন বঙ্গবন্ধুকন্যা।

এসময় অগ্নিনিরাপত্তার ব্যবস্থা রেখে ভবন নির্মাণ করতে নগর পরিকল্পনাবিদসহ সবার প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *