দেশের ভবিষ্যত নিয়ে জনগণ উদ্বিগ্ন : ফয়জুল করীম

দেশের ভবিষ্যত নিয়ে জনগণ উদ্বিগ্ন : ফয়জুল করীম

দেশের ভবিষ্যত নিয়ে জনগণ উদ্বিগ্ন : ফয়জুল করীম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন। সরকার দেশে কর্তৃত্ববাদী শাসন চালাচ্ছে। নাগরিক অধিকার ভুলুন্ঠিত। ওয়াজ মাহফিল ও ধর্মীয় সভা-সমাবেশ বন্ধ করে দিয়ে সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছে। ওয়াজ মাহফিল বন্ধ হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

তিনি বলেন, ওয়াজ মাহফিল শুনে অনেক খারাপ মানুষ ভাল হয়, চোর চুরি করা ছেড়ে দেয়, মাদকাসক্ত লোক মাদক ছেড়ে দিয়ে ভাল হয়ে যায়। ধর্মীয় সভা, ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষ আলোকিত জীবন গড়ার নির্দেশনা পায়।

মুফতি ফয়জুল করীম বলেন, দেশের রাজনীতি কী হবে তা নিয়ে ইসলামী আন্দোলন চরমভাবে শঙ্কিত। মানুষর ভোটাধিকার নেই। মানুষ ভোট দিতে না পারলে রাজনৈতিক দল থাকার দরকার কী? একদলই দেশ চালাতে পারে। আমাদের আজো প্রশ্ন দেশের পুরো প্রশাসনযন্ত্র কিভাবে বিক্রি হয়ে গেলো। গণমাধ্যম কিভাবে নিরব হয়ে গেল। এখন আশঙ্কা হচ্ছে, এভাবে হয়তো আমাদের স্বাধীনতাও একদিন বিক্রি হয়ে যাবে।

তিনি বলেন, গণমাধ্যম ভাস্কর্য নিয়ে যতটা মাতামাতি করছে এর সামান্যও জনগণের ভোটাধিকার রক্ষায় কথা বলেনি। রাজনীতিতে আদর্শিক ও গুণগত পরিবর্তন প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশে আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সোমবার বিকেলে পুরানা পল্টনের কার্যালয়ে রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনাকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

মুফতি সৈয়দ ফয়জুল করীম আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *