দেশের যেসব স্থানে বাজসহবৃষ্টি হতে পারে

দেশের যেসব স্থানে বাজসহবৃষ্টি হতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের ১০ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বাজসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

বুধবার (১৫ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বাজসহ বৃষ্টি হতে পারে।

এদিকে রাজধানীতে বুধবার সকাল থেকে ছিল মেঘলা আকাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি। এতে দুদিন ধরে চলা মৃদু দাবদাহ কমে গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *