দেশের ১১ অঞ্চলে হতে পারে ঝড়বৃষ্টি

দেশের ১১ অঞ্চলে হতে পারে ঝড়বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে রোববার (৬ সেপ্টেম্বর) থেকে। আজও দেশের ১১টি অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে। সেসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি আজ ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি/বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *