পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৫৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ২১২ জনই রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৬ জন।
মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২৫৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৭ জনে।
প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৮ জন।


