দেশে এক দিনে আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি

দেশে এক দিনে আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৫৫ জন ভর্তি হয়েছেন। এসময় একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২৩৩ জন এবং ঢাকার বাইরের ২২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে এক হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগে মোট ১৩৭ জন রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, এ বছর ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১১ হাজার ২৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৯২৭ জন। মৃত্যু হয়েছে ৪৯ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *