পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের তান্ডবে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল দেশ।
আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল ) করোনায় আক্রান্ত হয়ে ৭৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত চব্বিশ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৫৪ জন। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছিল।
বৃহস্পতিবার (০৮ এপ্রিল ) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে বুধবার (০৭ এপ্রিল ) করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৬২৬ জনের। তারমধ্যে মৃত্যু হয়েছিল ৬৩ জনের।
এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৫২১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।


