দেশে এসেছে যুক্তরাষ্ট্রের আরও ১০ লাখ টিকা

দেশে এসেছে যুক্তরাষ্ট্রের আরও ১০ লাখ টিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজারের আরও ১০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন আজ বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে দেশে এসেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট বিকেলে টিকাগুলো নিয়ে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানান, আজ বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে এসব টিকা গ্রহণ করবেন।

এর আগে গত ৩১ মে দেশে আসে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের দেওয়া ফাইজার-বায়োএনটেকের এক লাখ ৬২০ ডোজ টিকার প্রথম চালান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *