দেশে করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ২৪৫ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারদেশে আরও ২৪৫ মৃত্যু হয়েছে। এসময় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১১ হাজার ৪৬৩ জন।

দেশে এ নিয়ে করোনা আক্রান্তে মৃত্যুর সংখ্যার দাঁড়ালো ২২ হাজার ৮৯৭ জন। আর এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জন।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪ হাজার ৪১২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৭২ শতাংশ। সুস্থতার হার ৮৯ দশমিক ৩৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৮৩ জন, চট্টগ্রাম বিভাগের ৭১ জন, রাজশাহী বিভাগের ১০ জন, খুলনা বিভাগের ২৫ জন, বরিশাল বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ১৮ জন, রংপুর বিভাগের ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৩ জন।

গত ২৪ ঘণ্টায় আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ১৯৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৩৭ জনের। এছাড়া হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮ জন।

প্রসঙ্গত, কোভিড ও নন কোভিড রোগীদের সম্পূর্ণ পৃথক চিকিৎসার ব্যবস্থা রয়েছে আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি দুটি বিভাগের চিকিৎসক, নার্সসহ কর্মরত প্রত্যেকের আলাদা থাকার ব্যবস্থা করা হয়েছে। করোনা চিকিৎসা ছাড়া অন্য সকল চিকিৎসা সেবা কার্যক্রম আগের মতই চলমান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *