দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৪১ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৭২ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৩ জনের। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জনে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, রোববার ৫১, শনিবার ৪৮, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২, মঙ্গলবার ৫৬ ও সোমবার ৬৫ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *