পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ২২২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৩১৯ জন।
মঙ্গলবার (১৫ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জনের।


