দেশে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : সেতুমন্ত্রী

দেশে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : সেতুমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১০ নবেম্বর) রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বৈরশাসন থেকে গণতন্ত্রের অভিযাত্রায় নূর হোসেনের আত্মত্যাগ আমাদের কাছে গৌরবময় হয়ে আছে ইতিহাসের পাতায় ১০ নবেম্বর। আমাদের নেত্রী তখনকার বিরোধী দলের নেত্রী সময়ের সাহসী কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহুকাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে। এই দিনে আমাদের গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হলেও তা এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।

তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্র ক্রমবিকাশমান ধরা অব্যাহত থাকবে এবং সংগ্রাম চলবে এটাই আমাদের প্রত্যাশা।

এ সময় বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *