পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার প্রয়োগ দেশে শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর শনিবার (১৯ জুন) থেকে এ টিকা দেওয়া শুরু করেছে। সম্প্রতি চীন সরকার উপহার হিসেবে বাংলাদেশকে কিছু টিকা দিয়েছে।
টিকাদানের এ পর্যায়ে ঢাকার ৪টি মেডিকেল কলেজ হাসপাতালে সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। হাসপাতালগুলো হলো- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
প্রসঙ্গত, সম্প্রতি চীন সরকার দুই দফায় উপহার হিসেবে বাংলাদেশকে মোট ১১ লাখ জোজ সিনোফার্মের টিকা দিয়েছে। এর মধ্যে বাংলাদেশে কর্মরত চীনা কর্মীদের দেওয়া হবে ৩০ হাজার ডোজ। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেওয়া হবে দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে।
এদিকে, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা কিনতে চুক্তির করার চেষ্টা করছে বাংলাদেশ সরকার। সিনোফার্মের এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।


